, || - ||

হোমনায় আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা আওয়ামী লীগ পরে একে একে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপির রাজনৈতিক কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক) ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,  হাঁড়ির খোঁজে বাড়ির ব্যবস্থাপনা সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার‌ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Please follow and like us: