, || - ||

হোমনায় এমপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বােধনী খেলা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিল্লার হোমনা এমপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯-২০২০ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ই জানুয়ারি সন্ধ্যায় সাডে় সাতটায় ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম আসরের প্রতিযোগিতায় ভিটিকালমিনা ব্যাডমিন্টন একাদশ কে হারিয়ে ঘনিয়ারচর ব্যাডমিন্টন একাদশ জয়লাভ করে।
উক্ত খেলার উদ্বোধন করেন, আছাদপুর ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন সরকার, উপজেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, আছাদপুর ইউনিয়নের সাধারণ সস্পাদক  মো. আব্দুল হক মেম্বর, আছাদপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সস্পাদক আলউদ্দিন ভূইয়া, ওয়ার্ড সভাপতি মো. শহীদ মিয়া প্রমুখ।
খেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, রাসেল পাঠান, শেখ শাদী,  শেখ ফরিদ, সালাউদ্দিন।
Please follow and like us: