, || - ||

হোমনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিল্লার হোমনায় কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে হোমনা থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষে থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং হোমনা থানা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন এর সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াছের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ
ওসি মো. সাইফুল ইসলাম, পৌর মেয়র এ্যাডভোকেট মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, থানার ওসি (তদন্ত) রিপন বালা।
আরো বক্তব্য রাখেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মো.শওকাতুল আলম, চান্দেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর, মো. তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ জনপ্রতিনিধি কমিনিটি পুলিশিং এর ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের যারা সম্মানিত জনগণ রয়েছেন আপনারা সকলেই কিন্তু কমিউনিটি পুলিশের অংশ। আর এজন্য সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আমাদেরই দায়িত্ব নিতে হবে। নতুন করে কমিউনিটি পুলিশিং কমিটিকে ঢেলে সাজিয়ে মাদক ইভটিজিং কিশোর গ্যাং  সহ অপরাধ নির্মূলে দলমত নির্বিশেষ কাজ করার আহবান জানানো হয়।
Please follow and like us: