, || - ||

হোমনায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিল্লার হোমনায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান এম ডিভিজের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে বেলা ১১টার দিকে বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে জনপ্রতিনিধি ও ইউনিয়ন সচিব সহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম শিকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন’দে, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা সহ সরকারি কর্মকর্তা সাংবাদিকগণ ও স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়োজিতরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। সরকার জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়নে ব্যাপকহারে কুকুর নিধন ছাড়া ভ্যাকসিনেশনের মাধ্যমে জলাতঙ্কের বিস্তার রোধে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যাপকহারে কুকুরকে টিকা দেওয়া হবে।
Please follow and like us: