তপন সরকার,হোমনা(কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার হোমনায় চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল লতিফ সওদাগর ওরফে স্বপন সওদাগর (৫০) ও অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামী আঃ সাত্তার(২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার মাথাভাঙ্গ মুন্সির হাটের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বপন সওদাগরকে ও দড়িচর গ্রমের বাড়ি থেকে আঃ সাত্তার(২৯)কে গ্রেফতার করা হয়েছে ।
জানাগেছে স্বপন সওদাগরের বিরুদ্ধে ঢাকা সারুলিয়ার নিউ হেভেনের মালিক শফিউল্লাহ স্বপন বাদি হয়ে ঢাকায় আদালতে ২৬ লাখ ৫০ হাজার টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন। এ মামলায় সে ওযারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামী । সে হোমনা উপজেলার ইটাভাড়া গ্রামের মৃত নূরমিয়া সওদাগরের ছেলে ও উপজেলা জাকের পার্টির সাবেক সেক্রেটারী ও গত সংসদ নির্বাচনে অংশগ্রহন করেন । এ ছাড়া একই রাতে ফ্রেশ সিমেন্টের ডিলার আনিসুর রহমানের দায়ের করা সিআর ৪৬/১৮ ও এসটি-১৯৭৭/১৮ এর মামলার সাজা প্রাপ্ত আসামী আঃ ছাত্তার (২৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের খলিলুর রহমানের ছেলে। হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, স্বপন সওদাগরে বিরুদ্ধে ঢাকার সারুলিয়ার মেসার্স নিউ হেভেন টিম্বারের মালিকের ২৬ লাখ ৫০ হাজার টাকার চেকডিজঅনারের মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ও সাত্তার ফ্রেশ সিমেন্টের ডিলার আনিসুর রহমানের অর্থ আত্মসাদের মামলার সাজাপ্রাপ্ত আসামী। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় সোমবার রাতের তাদের গ্রেফতার করে আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।