, || - ||

হোমনায় জাতীয় শ্রমিক লীগের ইউনিট কমিটির পরিচিতি সভাও কর্মী সম্মেলন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিল্লার হোমনায় জাতীয় শ্রমিক লীগ এর আওতাধীন ইউনিট কমিটির পরিচিতি সভাও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গবার সন্ধ্যায় এমপি সেলিমা আহমাদ মেরী’র রাজনৈতিক কার্যালয়ে পৌর সদর শিল্পকলা একাডেমীর মোড়ের পরিবহন প্রথম ইউনিটের মো. আব্দুল হাকিমকে সভাপতি ও  মো. দৌলত মিয়াকে সাধারণ সস্পাদক করে এ পরিচিতি সভা ও কর্মী সস্মলন অনুষ্ঠিত হয়।
এতে কর্মী সস্মলনে হোমনা উপজেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান, কুমিল্লা-২ হোমনা-তিতাস স্থানীয় এমপি সেলিমা আহমাদ (মেরী)।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা (উ:) জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, কুমিল্লা (উঃ) জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি রিপন সরকার,
উপজেলা শ্রমিকলীগের সাধারণ সস্পাদক মাইনুদ্দিন আহমেদ (হৃদয়), উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল্লাহ, পৌর শ্রমিলীগের সভাপতি মো. মোস্তফা, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার নেয়ামতুল্লাহ মুন্সি, মো. ইসমাইল মেম্বার সহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Please follow and like us: