, || - ||

হোমনায় নির্বাচনী সহিংসতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ধনু ও তার সমর্থকরা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন নৌকা মার্কার নির্বাচিত চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার শ্রীপুর বাজার আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা বলেন, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনের আগে এবং এর পর থেকে আওয়ামীলীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী ও তার সহযোগীরা আমার কর্মী-সমর্থকদের মারধর করছে।
চেয়ারম্যান তাইজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ ফেব্রুয়ারি পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন ধনু সংবাদ সম্মেলন করে আমিও আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে তার কর্মী সমর্থকদের মারধর ও অত্যাচারের সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন। আমি এবং
আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এসব অপপ্রচারও
মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি সংবাদ সম্মেলনে তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে ভোট দিয়েছে, আর যারা দেয় নাই আমি সকলের চেয়ারম্যান। আমার কোনো কর্মী যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয় সে আমার কর্মী নয়।
গত ৫ বছর আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে কাটিয়েছি বিগত দিনে যেভাবে আমাদের সঙ্গে ছিলাম এবারও সবাই মিলেমিশে সেভাবেই থাকতে চাই। চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা তার প্রাণের নিরাপত্তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন। শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ দাদন মিয়া, জয়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জয়পুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান ভূইঁয়াসহ শতাবধিক লোক উপস্থিতি ছিলেন
Please follow and like us: