শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোমনায় মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মো. তপন সরকার,হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী  মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে আজ  মঙ্গলবার ১১ টার দিকে বিদ্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পেীর আ’লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাতা সদস্য মো. জহিরুল হক (জহর),উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন,প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন ,ম্যানেজিং কমিটির সদস্য মো. ফারুক উদ্দিন , সহকারী প্রধান শিক্ষক সৈয়দা ফাহমিদা পারভীন, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল্ ইসলাম, সহকারী শিক্ষক   ও সাংবাদিক উৎপল কুমার ভৌমিক ,সাংবাদিক মো.আইয়ুব আলী , মাওলানা মমিনুল হক ও  মো. তাজরুল ইসলামসহ কয়েক শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে  অংশ গ্রহন করে ।

Please follow and like us: