জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষ্যে কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে ।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) কর্ণার ও বন্ধুর দেয়াল উদ্বোধন করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বিদ্যালয়ের উদ্যোগে এ কর্ণার স্থাপন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) এসিল্যান্ড তানিয়া ভুইয়া,মেয়র এ্যাড. নজরুল ইসলাম, থানার (ওসি) মো.আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান খন্দকার, কুমিল্লা (উঃ) জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সস্পাদক মো. আকবর হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক) প্রমূখ। এতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন স্থির চিত্রসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই এতে সংরক্ষণ করা হয়েছে।