কুমিল্লার হোমনায় শোকাহ আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আওয়ামী যুবলীগ।
গতকাল বুধবার (২৪ ই আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে হোমনা সদরের পূর্বপাড়া সড়কে দুই’শ বিভিন্ন প্রজাতের ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও কর্মীদের মাঝে এইসব চারা বিতরণ করা হয়।
এতে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন মেম্বার, হোমনা পৌর ৪ নং ওয়ার্ড কমিশনার আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাবেক সদস্য রুবেল আহমেদ, ঘাড়মোরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন বাহাদুর, যুবলীগ নেতা রফিক জাহাঙ্গীর, ইয়াসিন, সোহেল,পড়ান, মাহাবুবসহ যুবলীগের অন্যান্য সদস্যবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকের মাসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Please follow and like us: