শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোমনায় সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্চিত করা ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

দৈনিক প্রথমআলো পত্রিকার প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম এর উপর হামলা, নির্যাতন, মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লার হোমনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ইলেকট্রিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হোমনা উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও নিশর্ত মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি সাংবাদিক এটিএম মোর্শেদুল ইসলাম শাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুল হক সরকার, সাপ্তাহিক গ্রামবাংলার খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জসীম উদ্দিন ভূঁইয়া (ভিপি লিটন), সমকাল প্রতিনিধি আমজাদ হোসেন সজল, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মো.আক্তার হোসেন, দৈনিক সংবাদ’র প্রতিনিধি এমএ কাশেম ভূঁইয়া, দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. আইয়ুব আলী, এশিয়ান টিভি’র প্রতিনিধি সৈয়দ আনোয়ার, ভোরের পাতা প্রতিনিধি মো. আবু রায়হান চৌধুরী, আলোকিত সকাল প্রতিনিধি মো. তপন সরকার, আমার বার্তার পত্রিকার প্রতিনিধি মোরশিদ আলম, সমাজকন্ঠ পত্রিকার প্রতিনিধি কবি দেলোয়ার, ভোরের পাতা প্রতিনিধি মো. আবু রায়হান চৌধুরী,দৈনিক মাতৃছায়া প্রতিনিধি মো. হারুন অর রশিদ, ভোরের সূর্য্যদয়ের কুমিল্লা উত্তর প্রতিনিধি হানিফ খান, “ক্রাইম পেট্রোল” অনলাইন পোর্টালের এডমিন ইব্রাহীম খলিল, দৈনিক রূপসী বাংলা’র প্রতিনিধি আবুল বাসার সরকার, দৈনিক পাঞ্জেরী’র প্রতিনিধি রোস্তম আলী, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সোনিয়া আফরিন, খোলা কাগজ প্রতিনিধি এডভোকেট সফিকুল ইসলাম পলাশ, দৈনিক দেশকাল প্রতিনিধি আল আমিন শাহেদ, আমাদের নতুন সময় প্রতিনিধি মইনুল ইসলাম মিশুক, দৈনিক সরেজমিন প্রতিনিধি মো. মামুন হাসান, দেশ সেবা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, সাপ্তাহিক হোমনার কণ্ঠ পত্রিকার প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের অপকর্ম ঢাকতে রোজিনা ইসলামকে হেনস্থা করে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে অপরাধী সাজানোর চেষ্টা করছে। সাংবাদিককে হেনস্থা করে দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারী সেই কর্মকর্তাদের শাস্তি এবং দোষীদের গ্রেফতারেরও দাবী জানান বক্তারা।

Please follow and like us: