মো.তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ- কুমিল্লার হোমনায় ফ্যানের সঙ্গে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আসাদপুর ইউনিয়নের তেভাগিয়া চারকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে । সে ঐ গ্রামের প্রবাসী মো. রাজন মিয়ার মেয়ে খাদিজা আক্তার (১৪)। নিহত খাদিজা চান্দেরচর ইউনিয়ন রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো। থানা ও এলাকাবাসী জানান, নিহত (খাদিজা আক্তার) এর মা শেফালী বেগম দুপুরে পরিবারের কাজে মুদির দোকানে যান । দোকান থেকে বাড়ি এসে দেখে দরজা জানালা বন্ধ এ সময় ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দিলে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় । পরে খবর পেয়ে শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় পুলিশ মরদেহ উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন । এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে লাশ উদ্ধার করে আজ শনিবার ময়না তদন্ত শেষে খাদিজাকে যানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
হোমনায় সিলিং ফ্যানের সঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: