শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোমনায় হাঁড়ির খোঁজে বাড়ি মানবিক সংগঠন কে অক্সিজেন সিলেন্ডার উপহার দিলেন: পৌর মেয়র নজরুল ইসলাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার হোমনায় করোনা চিকিৎসায় অক্সিজেনের সংকট নিরসনে বিনামূল্যে সরবরাহ জন্য হাঁড়ির খোঁজে বাড়ি নামে মানবিক ও সামাজিক সংগঠন কে অক্সিজেন সিলেন্ডার হস্তান্তর করা হয়েছে।

মঙ্গবার সকাল সাড়ে ১১ টার দিকে হোমনা পৌরসভা কার্যালয়ে সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ভূঁইয়ার নিকট অক্সিজেন সিলেন্ডার হস্তান্তর করেন হোমনা পৌরসভার দুইবারের সফল মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।

এতে ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেরা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহাবুব রহমান খন্দকার, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সস্পাদক মনিরুজ্জামান (মনির), পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোছলেন, হাঁড়ির খোঁজে বাড়ি’র পরিচালক মো. আবদুস সালাম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার সহ পৌর সভা সকল কাউন্সিলার ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: