কুমিল্লার হোমনায় ওসি মো. সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এক বৃদ্ধার দুই ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত (১২ ই সেপ্টেম্বর) সোমবার ঢাকা-হোমনা চলাচলরত বাসে এক বৃদ্ধ মহিলার ২ লাখ ৫০ হাজার টাকাসহ ব্যাগ রেখে সিনাইয়া মোড়ে নেমে যান। টাকা হারিয়ে ওই মহিলা দিশেহারা হয়ে তার আত্মীয়ের মাধ্যমে হোমনা থানার সহায়তা চেয়েছেন। পরবর্তীতে ওসি’র নির্দেশে এসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের জিজ্ঞাসাবাদে বাসের হেলপার ও ড্রাইভার প্রথমে টাকা পাওয়ার কথা অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশের তৎপরতায় ও ভয়ে টাকা পেয়েছেন মর্মে স্বীকার করেন। হোমনা থানা পুলিশ বৃদ্ধ মহিলাটির সম্পূর্ণ টাকা উদ্ধার করতে সমর্থ হয়। মঙ্গলবার উদ্ধার হওয়া টাকা তার আত্মীয়র মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বৃদ্ধ মহিলা টাকা হারিয়ে দিশেহারা হয়ে যান। পরবর্তীতে তাঁর একজন আত্মীয়ের মাধ্যমে থানা পুলিশের সহায়তা এসআই মাসুদ কে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই। তিনি তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই মহিলার হারিয়ে যাওয়া ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন। মঙ্গলবার ওই মহিলার আত্মীয়ের মাধ্যমে টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়।
এছাড়া উল্লেখ্য, তিনি হোমনায় যোগদানের ৩-৪ মাসের মধ্যে হরিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার এবং চিহ্নিত একাধিক মাদক ব্যবসায়ী ও ডাকাতকে গ্রেফতার করে বেশ আলোচনায় রয়েছেন তিনি।
Please follow and like us: