মো.তপন সরকার, হোমনা (কুমিল্লার) প্রতিনিধিঃ- কুমিল্লার হোমনা তিতাসে তৃর্ণমূল সাধারন জনগন বলছে কোন নেতাই পূর্বে মেরীর মতো এতো আপন ভাবে কাছে টানেনি। প্রত্যাশিত সোনালী সময়ের অপেক্ষায় হোমনা তিতাসের জনগন। নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান,বাংলাদেশ ওমেন্স চেম্বারস অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি,ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ কমিটির সম্মানিত নির্বাহী সদস্য সেলিমা আহমাদ মেরী’র আদর্শে কথা বার্তায় ব্যবহারে হোমনা তিতাসের তৃর্নমূলের সাধারন জনগন এক কথায় অভিভূত।
আঠারোটি ইউনিয়নের সাধারন জনগন বলছেন এতো বড় আন্তর্জাতিক পরিমন্ডলের একজন অসাধারন ব্যবসায়িক নেত্রী হওয়া সত্বেও মেরী আপার ভিতরে বিন্দুমাত্র অহমিকা বোধ নেই।আমাদের প্রত্যেকের কথা শুনেন ধৈর্য এবং মনোযোগ সহকারে।আমরা যখন আপার সাথে কথা বলি তখন মনে হয় যেন আমরা মা অথবা বড় বোনের সাথে নিজ ঘরে কথা বলছি।
এমন একজন জ্ঞানী প্রজ্ঞাবান আদর্শবান সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মহীয়সি এই নেত্রীকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে হোমনা তিতাসের পরবর্তী প্রজন্ম ধিক্কার জানাবে আমাদেরকে।
এদিকে সেলিমা আহমাদ মেরী বলেন, মহান রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই। তবে হোমনা তিতাসের অবহেলিত জনপদ বন্চিত জনগনকে দেওয়ার আছে অনেক কিছু। সেলিমা আহমাদ মেরী বলেন, সারা দেশ এতো উন্নতি হওয়া সত্বেও হোমনা তিতাসে শুধু যোগ্য জনপ্রতিনিধির অভাবে উন্নয়নের ছোয়া লাগেনি। তিনি বলেন,যেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় সেখানে হোমনা তিতাসে উন্নতি হবেনা এটা আমি বিশ্বাস করতেই পারিনা। সেলিমা আহমাদ
মেরী আরো বলেন এমপি নির্বাচনে মনোনয়ন পাই আর না পাই এমপি মন্ত্রী হই আর না হই হোমনা তিতাসের মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্হান বিনোদনসহ অবকাঠামো গত টেকসই উন্নয়নের মানে হোমনা তিতাস সাজাতে চাই।