কুমিল্লার হোমনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভাধীন ১৩ টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম।
এউপলক্ষ রবিবার বিকাল ৩ টায় হোমনা পৌরসভার আয়োজনে পৌর সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হোমনা উপজেলার পূর্জা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দ্রন লাল রায় ও সাধারন সম্পাদক রতন কুমার পোদ্দার, খোকন চঁন্দ্র সাহা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সংরক্ষিত কাউন্সিলর শিল্পী আক্তার প্রমুখ। পৌরমেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ১৩ টি পূজা মন্ডপের প্রত্যেকটিকে ৫০ টি করে মাস্ক বিতরণ ও ৩ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
Please follow and like us: