, || - ||

হ্যালো মোকারিমপুর টিমের উদ্দ্যোগে শতাধিক অসহায় শিশুর মাঝে বস্ত্র বিতরন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
 সারা বিশ্বের ন্যায় বাংলাদেশটাও যখন কোভিড১৯ এ আক্রান্ত হয়ে দেশে থমথমে অবস্থান বিরাজমান সে সময় মুসলমানদের দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।এসময় দেশের সমস্ত কর্মজীবী মানুষের সমস্ত কর্মের রাস্তা বন্ধ।কিন্তু সামনে যে পবিত্র ঈদুল ফিতর।নতুন জামা কাপড় পড়ে নামাজে যাওয়া।ঘুরতে যাওয়া আরও কতো কি।এগুলো এখন শুধুই স্বপ্ন।দেশের পরিস্থিত যতদিন পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে ততোদিন মানুষ এক আতঙ্কের মধ্যে বসবাস করবে।এটা না হয় বড়রা বুঝবে কিন্তু ছোটরা??
তারা কি বুঝবে এই সমস্ত কিছু।তাদের তো নতুন জামাকাপড় লাগবেই।এই কথা ভেবেই বুক ফেঁটে কান্না বের হয়ে যাচ্ছে অনেক অসহায় বাবার।
আর আজ সেই সমস্ত অসহায় বাবার চোখের পানি মুছে দিতে এক মহৎ উদ্দ্যোগ গ্রহন করেছে “হ্যালো মোকারিমপুর টিম” তাদের উদ্দ্যোগে আজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মোকারিমপুর ইউপির ইউনিয়ন গুলোর ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে প্রকৃত অসহায় খুঁজে তাদের বাচ্চাদের মাঝে প্রায় দুই শতাধিক বস্ত্র বিতরণ করেন তারা।যার সার্বিক সহযোগীতায় ছিলেন মোকারিমপুর ইউপির কৃতিসন্তান ও মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন।
তার সহযোগীতায় বিগত দিনেও এমন অনেক উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছিলো।তার মধ্যে উল্লেখ্য উদ্দ্যোগ গুলো হলোঃ- গ্রামে জীবানুনাশক স্প্রে ছিটানো,সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করণ ও ফ্রি মাস্ক বিতরণ।অসহায়দের মাঝে ফ্রি সবজী বিতরণ সহ এমন অনেক মহতি উদ্দ্যোগ গ্রহন করেছেন।এজন্য জীবন রহমান মোহনের প্রতি অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এবং তার জন্য দোয়া করেছেন।
আজ বস্ত্র বিতরণের পরে তিনি ফেসবুকে একটি পোষ্ট করেছেন।সেটি পাঠকদের জন্য এখানে তুলে ধরা হলো,
#আজ আমি বিমোহিত
আজ আমার লাইফের শ্রেষ্ঠ আন্দময় দিন। ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ২২০ জন অসহায় ছোট-বড়দের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হলো। ঈদের নতুন পোশাক পেয়ে যে হাসি তাদের মুখে দেখেছি সে হাসিতে আমি বিমোহিত। এই হাসির মূল্য কোটি টাকা দিলেও কেন যাবেনা। আজ আমি সত্যিই আনন্দিত। এমনই ভাবেই মানুষের পাশে থাকার তৌফিক চাই আল্লাহুর কাছে।
আমার এই মহতি উদ্যোগ সংশ্লিষ্টদের সবাই কে আন্তরিক অভিনন্দন ও ভালবাসা আত্মার গভীর থেকে।
শরিফুল (ছোট ভাই),রওনক কাকা,শরিফ,বিপ্লব,মানিক,আল আমিন ( কাকা),তুহিন সহ সবাই কে ধন্যবাদ
ভাল থেকো,ভাল রেখো

Please follow and like us: