বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জুন ২০২০ ইং তারিখ আনুমানিক দুপুর ০১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস অভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করে দুপুর ০১:৪৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন আন্দুলবাড়িয়া গামের মীরপাড়া থেকে পুটু এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে এক জন নারী মাদক ব্যবসায়ী মোছাঃ জাহানারা খাতুন (৪৫), স্বামী- পুটু গাজী, সাং- মীরপাড়া আন্দুলবাড়িয়া, থানা-জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর নিকট হবে ১০৭ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল সেট এবং ০১ টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
, || - ||
১০৭ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।
Please follow and like us: