, || - ||

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সদস্য দুলাল পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর মৎস্যজীবি দলের আহবায়ক সুজন রানা, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক রিয়াজ উদ্দিন মেম্বার, সদস্য সচিব সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল হাসান, যুবদল নেতা শরীফুল ইলাম, উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন মাসুদ, রিয়াজসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: