বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪দলের মুখপত্র,সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম(এম.পি) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১নং গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।
শনিবার এক শোকবার্তায় তিনি মেমং মারমা বলেন, সব ধরনের ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।তাঁর মৃত্যুতে দেশ একজন অকৃত্রিম দেশ প্রেমিক এবং বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক হারালো।এ ক্ষতি কোনো দিন পুরণ হওয়ার নয়।
তিনি মোহাম্মদ নাসিম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Please follow and like us: