১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধক হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় আরএসডিও’র নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আরএসডিও’র নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা ১৯৭৫ সালের ১৫ আগষ্টে ঘাতকের হাতে নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে বলেন,“জাতির পিতা ছিলেন আন্তর্জাতিক বিশ্বের একজন মহান নেতা। তিনি একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেছেন। তার লক্ষ্য ছিল, বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি”।বর্তমান দেশ পরিচালনা করছেন তাঁরই যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা।তাঁর হাত ধরে বাংলাদেশ আজ গোটা বিশ্বে এক রোল মডেল।জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী দীর্ঘজীবি হন এই দোয়া করি।
Please follow and like us: