লাখো শহীদের রক্তের বিনিময়ে মহান বিজয় দিবস এ উপলক্ষে বিজয়ের শুভেচ্ছা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ও আত্মদানকারী সকল শহীদদের, বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগ ও যাদের বীরত্বের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ। আমি সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ,২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয়। জাতীয় বিজয় দিবস। বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রুখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আবারও সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। “জয় বাংলা ”
Please follow and like us: