, || - ||

২ঘন্টা কর্মবিরতি পালন করেছেন সিরাজগঞ্জের প্রাথমিক শিক্ষকরা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

সিরাজগঞ্জ থে‌কে মোহাম্মদ  আশরাফুলঃ

সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ গ্রেডের দাবিতে সিরাজগঞ্জের  সকল উপজেলায়  প্রাথমিক বিদ্যালয়ে  প্রথম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা । সোমবার সকাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি চলে। এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি  বিদ্যালয়ের  শিক্ষকদের অফিস কক্ষে  ও শিক্ষার্থীদের  বিদ্যালয়  মাঠে খেলাধুলা ও শ্রেণী কক্ষে   বসে থাকতে দেখা যায় । সিরাজগঞ্জ জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম বলেন- মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দেন। অদ্যবধি পর্যন্ত তার ঘোষণা কার্যকর না হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে সারা দেশে সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে লাগাতার কর্মবিরতিতে যাবেন তারা । দাবি মানা না হলে আগামী ১৫ অক্টোবর ৩ ঘন্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি দাবী আদায় না হয় তাহলে ২৩ অক্টোবর ঢাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে পরবর্তীতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

Please follow and like us: