কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে জোড্ডা বাজারে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি স্থানীয় তালতলা বাজার থেকে শুরু হয়ে জোড্ডা বাজারে এসে পথ সভায় মিলিত হয়। জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলালের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার ছায়েদুল হক, পৌর বিএনপি সাবেক আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি সফিকুর রহমান বাবুল চৌধুরী, স্বেচ্ছাসেবকদল সাবেক আহবায়ক আলমগীর হোসেন মিয়াজী, ছাত্রদল সভাপতি মাঈন উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা যুবদল নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জোড্ডা বাজার থেকে শুরু করে তালতলা বাজারে এসে শেষ হয়।
, || - ||
২২জুলাই তারুণ্যে সমাবেশ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপি’র গণমিছিল ও পথসভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: