ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি সদর দপ্তরে ০৩ দিন ব্যাপী দিনাজপুর সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় শুরু হওয়া চুড়ান্ত প্রতিযোগিতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) ৫০পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ২৭ পয়েন্ট পেয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ( ৪২ বিজিবি ) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও এই প্রতিযোগিতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সিপাহী মোঃ সোহাগ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ল্যাঃ নায়েক মোঃ আল মামুন শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার (বিজিবিএম ,পিবিজিএম, পিএসসি ,জি ) সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন । এসময় জয়পুরহাট ব্যাটালিয়ন ( ২০ বিজিবি ),ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ও দিনাজপুর ব্যাটালিয়ন ( ৪২ বিজিবি ) এর অধিনায়কগণ,উপ-অধিনায়ক ও কোয়ার্টার মাষ্টারসহ ফুলবাড়ী ব্যাটালিয়ন ( ২৯ বিজিবি ) এর সর্বস্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৭ মার্চ ২০২২ হতে শুরু হওয়া ০৩ দিন ব্যাপী দিনাজপুর সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতায় দিনাজপুর সেক্টরের অধীনস্থ ০৩ টি ব্যাটালিয়ন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি),ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি ) অংশগ্রহণ করে।
, || - ||
২৯ বিজিবি সদর দপ্তরে আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগীতায় ফুলবাড়ী ২৯ বিজিবি চ্যাম্পিয়ন ও ৪২ বিজিবি রানার আপ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: