মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের ১২টি ইউনিট গঠন উপলক্ষে বর্ধিত সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ

 আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মোহাম্মদপুর থানার ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের ১২টি ইউনিট গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর ২০১৮ রোজ মঙ্গলবার বাদমাগরিব রাজধানী ঢাকা মোহাম্মদপুর টাউন হল ৩১ ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

৩১ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মাদ দিলুর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ৩১ ওয়ার্ড আওয়ামী লীগের সাধাণ সম্পাদক  জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার।এ ছাড়াও বক্তব্য রাখেন, ৩১ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম, সহ সভাপতি সৈয়দ আবুল হাশেম, যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক  সাইফুদ্দিন ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক  আব্দুর রহমান শাহ, সহ-দপ্তর সম্পাদক আবদুর রহিম(মোদন), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ১২টি ইউনিটের আহ্বায়ক মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাষ্টার), প্রস্তাবিত সভাপতি মোঃ শাহজাহান সরদার এবং ওয়ার্ড ও ইউনিট থেকে আগত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন। ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধাণ সম্পাদক  জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার এর অনুমতিক্রমে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।

নৌকা যার আমরা তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ৩১ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দিবে আমরা সকলেই তার পক্ষে একযোগে কাজ করবো।

Please follow and like us: