সরকারি হটলাইন ৩৩৩ নম্বরে ফোনের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় খেটে খাওয়া অসহায় ০৮ টি পরিবারের মাঝে সরকারি খাদ্য সরবরাহ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন।
১৬ মে শনিবার বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মি।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মি জানান ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পাচ্ছেন উপজেলাবাসী।
দক্ষিণ সুনামগঞ্জের উপজেলার জয়কলস, দরগাপাশা, পূর্ব পাগলা এবং পূর্ব বীরগাঁও এর অসহায় ০৮ জন ব্যক্তি জেলা প্রশাসক, সুনামগঞ্জ মহোদয়ের নিকট জানান যে, তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন! তাদের আবেদন আমলে নিয়ে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন, দক্ষিণ সুনামগঞ্জ এর নিকট উক্ত আট ব্যক্তির তালিকা প্রেরণ করা হলে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কর্তৃক প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, এবং প্রয়োজনীও আলু ও পেঁয়াজ পৌছে দেওয়া হয়।
এর আগে গত ১৪ মে ৩৩৩ নাম্বারে কল দিলে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের আরোও ৮ ব্যক্তিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মোট ১৬ জন ব্যক্তিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Please follow and like us: