, || - ||

৫ম বারের মত সাংসদ নির্বাচিত সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
৫ম বারের মত সাংসদ নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গত ৭জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনার ডুমুরিয়া ফুলতলা আসনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। এ নির্বাচনে তিনি ১লাখ ১২হাজার ৪২৯ভোট পেয়ে জয়ী হয়েছেন।
উল্লেখ্য ২০০০ সালের ৬-অক্টোবর সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সালাউদ্দিন ইউসুফের মৃত্যুর পর ঐ সালের ২০ডিসেম্বর উপনির্বাচনে তিনি ১ম বারের মত খুলনা ৫-আসনের(ডুমুরিয়া -ফুলতলা) সাংসদ নির্বাচিত হন। এরপর তিনি নবম, দশম, একাদশ সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংসদ নির্বাচিত হন।
Please follow and like us: