, || - ||

৫০০ শিশুকে শিশুখাদ্য সামগ্রী উপহার দিলেন প্রতিমন্ত্রী পলক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

 

রাজু আহমেদ, সিংড়া: – করোনা ভাইরাসে দুর্যোগময় পরিস্থিতির কারনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নাটোরের সিংড়ায় পৌর এলাকায় ৫০০ শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শুক্রবার বিকেলে সরকারপাড়া ও সওদাগরপাড়া ও বস্তায় ৫০০ জন শিশুকে খাদ্য সামগ্রী উপহার দেন তিনি। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সিংড়া পৌরসভারর মেয়র জান্নাতুল ফেরদৌস, পিআইও আলামিন সরকার, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সসম্পাদক রুহুল আমিন সহ আরো অনেকে পরে তিনি ইমাম ও মুয়াজ্জিনদের খাদ্য সামগ্রী প্রদান করেন। এর আগে লালোর ইউনিয়নের ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌছে দেন প্রতিমন্ত্রী পলক। খাদ্য সামগ্রী বিতরন কালে তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান।

Please follow and like us: