, || - ||

৫ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসনে ফুলবাড়ীতে নির্মাণকৃত ইউড্রেনে পানি প্রবাহের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ১০গ্রামের প্রায় ৫ হাজার বিঘা জমিতে দীর্ঘ আট বছরের জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানে ৪০ লাখ টাকা ব্যায়ে নির্মানকৃত ইউড্রেনের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ড্রেনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী রায়হানুর কবির, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, ফুলবাড়ী পৌর যুব লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সবুজসহ স্থানীয় কৃষকগণ।
জানাগেছে, উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ১০ টি গ্রামের প্রায় ৫ হাজার বিঘা জমির পানি প্রবাহের পথ বন্ধ করে অপরিকল্পিত পুকুর খনন করায় জলাবদ্ধতা সৃষ্টি হলে জমিগুলো অনাবাদি হয়ে পড়ে । ওই এলাকার কৃষকের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র পরামর্শে গত ২০২০ সালের ২৪ অক্টোবর তৎকালিন জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এর প্রচেষ্টায় জলাবদ্ধতা নিরসনের ক্যানেল খনন করা হয়। ওই ক্যানেলের উপর দিয়ে পানি প্রবাহের সুবিধার্থে চলতি বছরের ২৫ মে ইউড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয় এবং গত রোববার বিকেলে নিমাণকৃত ইউড্রেন দিয়ে পানি প্রবাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Please follow and like us: