৬ষ্ঠ দফার দিনাজপুর সদর উপজেলার আসন্ন ইউপি নির্বাচন
উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিস থেকে ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের মনোনয়নপত্র
সংগ্রহ করেছেন শংকরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ার্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মো. ইসহাক চৌধুরী।
২৯ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান পদের মনোনয়নপত্র সংগ্রহ করেন শংকরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসহাক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদর
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.
মাতলুবুল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, সহ-প্রচার সম্পাদক নাফিউল
ইসলাম লেলিন, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ধসঢ়; জামাল সরকার, জেলা যুবলীগের
প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুস সালাম সরকার, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক হাজী
আখতারুজ্জামান পলাশসহ শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নের অন্তর্গত ওয়ার্ড
আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।
, || - ||
৬ষ্ঠ দফার ইউপি নির্বাচনে শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করলেন ইসহাক চৌধুরী
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।Please follow and like us: