, || - ||

​হঠাৎ ঘন কুয়াশায় বিপর্যস্ত বদলগাছী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ মিলন হোসেন, বদলগাছী,নওগাঁ করেসপন্ডেন্ট ।

নওগাঁর বদলগাছীতে হঠাৎঘন কুয়াশা আর ঠান্ডার কারনে বিপর্যয়ের অবস্থায় পড়েছে গবাদি পশু। জানা যায় গত কয়েক দিন ধরে রাত দিন সব সমান তালে পড়ছে চাদরে ঢাকা কুয়াশা যার কারণে ঠান্ডাও অনেক বেড়ে যাওয়ায় ছিন্নমূল মানুষের পাশাপাশি গবাদি পশুরাও পড়েছে বিপাকে। সারাদেশে প্রচণ্ড ঠান্ডা থাকলেও উত্তর অঞ্চলে শীত কম হয়। এবার শুরুথেকেই শীত অনেক বেশী হওয়ায় গবাদি পশুনিয়ে সমস্যায় পড়েছেন খামারি ও কৃষকরা। পশুকে বাহিরে ঠান্ডায় না রেখে ছালা –বস্তা গায়েদিয়ে যত্নকরে রাখছে তারা। যাতে করে ঠান্ডা জনিত কারণে কোন সমস্যা যেন না হয়।

উপজেলা সদর ইউপির গোরশাহী গ্রামের আবুল হোসেন, খালেক বলেন আমাদের এই এলাকায় প্রতিটি কৃষকের বাড়ী ৬ থেকে ১০টি গরু আছে ঠান্ডার করণে গরুর কোন অসুখ বিষুখ যেন না হয় এজন্য যতদুর সম্ভব সাবধানে রাখার চেষ্টা করছি। উপজেলা মথুরাপুর ইউপির গরু ব্যবসায়ী ওমর,আবুল,জামাল বলেন বাজার থেকে গরু কিনে এনে কুয়াশা আর ঠান্ডার কারণে বাড়ীতে রাখা ও সমস্যা হয়ে পড়েছে কারণ একটি গরুর অসুখ হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক বলেন আমরা যতদুর পারছি খামারি ও কৃষকদের পরামর্স দিয়ে যাচ্ছি পশুকে ঠান্ডায় না রাখার জন্য কারণ ঠান্ডা জনিত কারণে পশুর বিভিন্ন রোগ বালাই হতে পারে।

Please follow and like us: