জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজড়ঞ্জে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হয়েছে।
আজ শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ সিরাজগঞ্জের যৌথ উদ্দেগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি শ্লোগান কে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির জন্য জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য জাতীয় নিরাপদ সড়ক দিবসের পাশাপাশি জাহানারা কাঞ্চনের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। গত ২৬ বছর আগে বান্দরবানে চিত্রনায়ক স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন।
রেখে যান অবুঝ দু’টি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সেসময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন।
স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এ স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)। নিসচার আন্দোলনের ফল স্বরুপ ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড: ফারুক আহম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, ট্রাক এবং ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক, নিরাপদ সড়ক চাই রাজশাহী বিভাগের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।