সিরাজগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে ভোক্তা অধিকারের উদ্দেশ্য মূলক অভিজানে শহরের অভিজাত মিষ্টির দোকান তমিজ উদ্দিন এন্ড সন্স মিষ্টি মেলা এন্ড দই ঘরের কাছে চাঁদার চাওয়ার অভিযোগ উঠেছে। তমিজ উদ্দিন সন্সের মালিক বলেন, অাজ মঙ্গলবার সন্ধা ৬ ঘটিকার সময় হঠাৎ ভোক্তা অধিকারে একটি টিম এসে সরাসরি কিছু না দেখে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে দোকান সিলগালা করে দেওয়া হবে বলে হুমকি দেন। অামি চাঁদা দিতে অসিকার করলে দোকান সিলগালা করেন। তমিজ উদ্দিন এন্ড সন্স মিষ্টি মেলা এন্ড দই ঘর সিলগালার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের সকল মিষ্টির দোনকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের সকল মিষ্টান দোকান বন্ধ পাওয়া গেছে।
Please follow and like us: