, || - ||

ঝিনাইদহে ২৫ টাকার ঔষুধ ৬শ টাকা, ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক :
ঝিনাইদহের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ফার্মেসীগুলোতে ইচ্ছে মতো দাম হাকছে ফার্মেসি মালিকরা। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ক্রেতা ও রোগীদের কাছ থেকে ইচ্ছা মতো বিভিন্ন ওষুধের দাম নিচ্ছে । বিশেষ করে সিজারিয়ান ওষুধগুলোর দাম গলাকাটা হারে নেয়া হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে, ডাকবাংলা ত্রিমহনী একটি ফার্মেসী “আমাদের ফার্মেসী” নারায়ন চন্দ্র বিশ্বাস নামের একজন ক্রেতার কাছে সিজারিয়ানের জন্য,এফিডিন নামের একটি ইনজেকশনের দাম মাত্র ২৫ টাকা অথচ এই ইনজেকশনের দাম রাখে ৪২০ টাকা এবং প্যাথিডিন নামের একটি ইনজেক শনের দাম মাত্র ৪০ টাকা কিন্তু দাম ৬৫০ টাকা রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে‘আামাদের ফার্মেসিতে’’ ওষুধের মূল্য মাত্রা তিরিক্ত রাখায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা লংঘ নের অপরাধে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন কুমার মন্ডল আজ মঙ্গবার সকাল সাড়ে

১১ টার দিকে এই অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে ডাকবাংলা ক্যাম্পের সহকারী ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।

Please follow and like us: