, || - ||

সারাদেশে অনুপ্রবেশকারী ও অপকর্মকারীদের তালিকা প্রধানমন্ত্রী হাতে-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

নয়া আলো ডেস্ক ঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন,সারাদেশে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী ওঅপকর্মকারীদের তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বলেন, ওই তালিকায় থাকা কেউ যাতে আওয়ামী লীগের কমিটিতে আর জায়গা না পায়, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

ওবায়দুল কাদের বলেন,আমাদের চারটি সহযোগী সংগঠন যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। এসব সংগঠনের সম্মেলন জাতীয় সম্মেলনের আগে নভেম্বরের মধ্যে শেষ করতে আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। গত রাতে আমাদের অফিসের মাধ্যমে সহযোগী সংগঠনের নেতাদের এটা জানিয়ে দেয়া হয়েছে।

এখন সারাদেশে আওয়ামী লীগের তৃণমূলের সম্মেলন হচ্ছে জানিয়ে কাদের বলেন, এসব সম্মেলনে যাতে অনুপ্রবেশকারী, বিতর্কিত ব্যক্তি, কোনো অপকর্মকারী কমিটিতে স্থান না পায়, সে ব্যাপারে নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, অনুপ্রবেশকারীদের একটা তালিকা প্রধানমন্ত্রীর কাছে আছে, তৃণমূল পর্যন্ত। সারাদেশে দলে অনুপ্রবেশকারী, অপকর্ম যারা করেছে তাদের একটা তালিকা তার কাছে আছে। বিভাগীয় দায়িত্বে যারা আছেন তাদের এই তালিকাটি দেখতে বলেছেন তিনি।

Please follow and like us: