রাজশাহীর বাগমারায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনেই উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সালেহা ইমারত মেডিকেল সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ১ম রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে প্রথম রাউন্ডে ৬ মাস থেকে ১ বছর বয়সী ৫ হাজার ২শত ৫৪ জনকে একটি করে সবুজ রং এর একটি করে ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী ৫০ হাজার ২ শত ৬৪ জনকে একটি করে লাল রং এর ক্যাপসুল খাওয়ানো হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে।
Please follow and like us: