, || - ||

জন্ম নিবন্ধন কারীদের ফুলেল শুভেচ্ছা দিলেন চেয়ারম্যান জিয়াউল হক জিয়া মুন্সি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন করে ফুলেল শুভেচ্ছা পেলেন নিবন্ধন কারী। বৃহস্প‌তিবার (৬ অ‌ক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া মুন্সি নিবন্ধন কারীদের ফুলেল শুভেচ্ছা জানান। সন্তান জন্মের চেয়ে জন্ম নিবন্ধন করা কঠিন এমন সংবাদ যেখানে ভাইরাল হয়। ঠিক উল্টো চিত্র দেখা গেল সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউ‌নিয়‌নে। সহজে সঠিক সময় দুর্ভোগ বিহীন জন্ম নিবন্ধন করতে পারেন এই ইউনিয়নের মানুষ । হঠাৎ এই ফুলেল শুভেচ্ছা পে‌য়ে খুশি নিবন্ধন কারীরা। কাওয়াকোলা ইউ‌নিয়‌নে বড়কয়রা গ্রা‌মের ফ‌জেল হক ব‌লেন, জন্ম নিবন্ধন করতে গ্রামের মানুষজন অনেক হিমশিম খেতে অ‌নে‌কের মুখে শুনতাম। কিন্তু আমাদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া মুন্সি অত্যান্ত সদাহাস্যোজ্জ্বল মানবিক মনের মানুষ। তিনি খুব সহজেই দুর্ভোগ বিহীন আমাদের‌কে জন্ম নিবন্ধন করে দিচ্ছেন। আমাদের ইউনিয়নে আগে এরকম ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌নো হয়নি। হঠাৎ করে জন্ম নিবন্ধন এর সাথে ফুলেল শুভেচ্ছা পে‌য়ে খুব ভালো লাগছে।

ফু‌লেল শু‌ভেচ্ছা শে‌ষে চেয়ারম্যান জিয়াউল হক জিয়া মুন্সি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে এবং মানুষ মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে এসে রেজিষ্ট্রেশনের ব্যাপারে সচেতন হওয়ার আহবান করেন।

Please follow and like us: