ছাগলনাইয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক (ছাগলনাইয়া)
দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল বুধবার (৩১ মে) ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তীর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন। বিচারকের দায়িত্ব পালন করেন, ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন মজুমদার সুমন ও মৌলভী সামছুল করিম কলেজের প্রভাষক সোহেল রানা। বিতর্ক প্রতিযোগিতায় ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল রানার্সআপ হয়।