, || - ||

দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি আসনেই নৌকা প্রার্থীদের বিজয়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

রফিউল আলম বাবুল:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনেই সবকটিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বিজয় হয়েছে ।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০.৩০টার দিকে সিরাজগঞ্জ জেলা নির্বাচনী কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফলে জানা যায় যে, ৬২সিরাজগঞ্জ-১ আসনে ১৭৩ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকামার্কায় ২’লাখ ৭৮’হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম লাঙ্গলে ৩ হাজার ১৩৯ ভোট পেয়েছেন ।আর জাসদ প্রার্থী সাইফুল ইসলাম মশালমার্কায় ৬০৫ভোট,বি এন এম প্রার্থী সবুজ আলী নোঙর মার্কায় ৫৭১ভোট পেয়েছেন।
৬৩ সিরাজগঞ্জ-২ সদর- কামারখন্দ আসনে মোট ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে ডঃ মোছাঃ জান্নাত আরা হেনরী নৌকা মার্কায় ১’লাখ ৮৪’ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোঃ আমিনুল ইসলাম( ঝন্টু) লাঙ্গলে ৪’হাজার ৫৮০ ভোট পেয়েছেন । জাকের পার্টির মোঃ আবুল রুবেল সরকার গোলাপফুল মার্কায় পেয়েছেন ২০১৫, তৃনমুল বিএনপি প্রার্থী সোহেল রানা সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ১৬৯৭, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাদাকাত হোসেন খান বাবুল হাতুড়ি মার্কায় পেয়েছেন ৮৪১ভোট‌।

৬৪ সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনে ১৫৩ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল আজিজ নৌকা প্রতিকে ১’লাখ ১৭’হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতিকে ৪৪’হাজার ৭০৮ ভোট পেয়েছেন । স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম ট্রাক প্রতীকে ১৬৮৫, জাতীয় পার্টির জাকির হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১২৪৫,বি এন এম প্রার্থী গোলাম মোস্তফা নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৯১৬ ভোট।

৬৫ সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে ১৩৭ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি নৌকা মার্কায় ২’লাখ ২০’হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক লাঙ্গল প্রতিকে ৭০৮৮ ভোট পেয়েছেন । জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মোঃ মোস্তফা কামাল বকুল মশাল মার্কায় পেয়েছেন ২৯৬৪ভোট।

৬৬সিরাজগঞ্জ-৫ বেলকুচি চৌহালী ও এনায়েতপুর (একাংশ) আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শিল্পপতি মোঃ আব্দুল মমিন মণ্ডল নৌকা মার্কায় ৭৭’হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস ঈগল মার্কায় ৭৩’হাজার ১৮৩ ভোট পেয়েছেন । স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কাঁচি মার্কায় পেয়েছেন ২২০০ভোট, জাতীয় পার্টির ফজলুল হক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৬৯,বিএনএম পার্টির প্রার্থী আব্দুল হাকিম নোঙ্গর প্রতীকে পেয়েছেন ২১৩,ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী নাজমুল হক গামছা মার্কায় পেয়েছেন ১৩৩ভোট।

৬৭ সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে মোট ১৬০ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত চয়ন ইসলাম নৌকামার্কায় ১’লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল) পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট । জাসদের প্রার্থী মোজাম্মেল হক মশাল মার্কায় ৯৫২, জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে ৭০৭, তৃনমুল বিএনপি পার্টির প্রার্থী তারিকুল ইসলাম সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ৩৭৮, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী রেজাউল রশীদ খান হাতুড়ি মার্কায় পেয়েছেন ৩০৮,বিএন এম পার্টির প্রার্থী মোহাম্মদ নোঙ্গর মার্কায় পেয়েছেন ২২১,বিএসপি পার্টির প্রার্থী কাজী মোঃ আলামীন একতারা মার্কায় পেয়েছেন ২৪৩ভোট।

Please follow and like us: