, || - ||

স্বাধীনতা দিবসে জয়ের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে সমাজসেবক আব্দুস সাত্তার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আশরাফুল ইসলাম জয়:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ‌বি‌শিষ্ট ব‌্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ আব্দুস সাত্তার।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) লিখিত বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে তি‌নি লেখেন ২৬ মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। ৫৩ বছর আগের এই দিনে, মধ্যরাতে পাকিস্তানি আর্মিদের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন।

তিনি ওয়ারলেস বার্তায় বলেছিলেন এটাই সম্ভবত আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং মাত্র ৯ মাসেই বিজয় অর্জন করেছিলেন। আজ স্মরণ করি বঙ্গবন্ধু এবং সব মুক্তিযোদ্ধাকে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Please follow and like us: