, || - ||

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে এক কোটি বাষট্টি লাখ টাকা মূল্যের মোবাইল ডিসপ্লে আটক করেছে বিজিবি। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে এগারটায় শিবের বাজার বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থান হতে যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে আটক করে। যার আনুমানিক মূল্য এক কোটি বাষট্টি লাখ টাকা।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত রক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটককৃত চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: