নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এএসআই মোশারফ হোসেন শিমুল ২০১৭ সালের ২৯ এপ্রিল কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত এএসআই শিমুল ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের ইসমাইল মাস্টার বাড়ীর বাসিন্দা ছিলেন। শনিবার (৯ জুন) দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে আইজিপির পক্ষ্য থেকে নিহত পুলিশ সদস্য মোশারফ হোসেন শিমুলের স্ত্রী তাসলিমা আক্তার ও শ্বশুর আলীম উল্ল্যাহর নিকট ঈদ সামগ্রী উপহার দেয়া হয়। আইজিপির পক্ষ্যে এ ঈদ উপহার প্রদান করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদ খান চৌধুরী সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
Please follow and like us: