রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও মহড়া প্রদর্শন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

‘‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও মহড়া প্রদর্শন করা হয়।

১৫ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স আঙ্গিনায় এ র‍্যালী ও মহড়া প্রদর্শণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ আফতাবুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী সহ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

র‌্যালি শেষে অতিথি ও শিক্ষার্থীদের সম্মুখে ফায়ার সার্ভিসের এক মহড়া প্রদর্শন করা হয়।

 

Please follow and like us: