, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় পরিত্যক্ত মাটির দেওয়াল চাপায় শিশুর মৃত্যু




ডুমুরিয়ায় পরিত্যক্ত মাটির দেওয়াল চাপায় শিশুর মৃত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০১ ২০২৩, ১৮:২১ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় পরিত্যক্ত মাটির দেওয়াল চাপায় মোঃ মাহিম শেখ নামে চৌদ্দ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার শিশুটি মারা যায়। সে ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা মোঃ হেলাল শেখের ছেলে।
মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল জানায় , মঙ্গলবার সকালে পিতা মোঃ হেলাল শেখ বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত ঘরের পাশে উঠানে বসেছিলেন। সকাল অনুমান ১০টার দিকে মাহিম শেখ ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে পিতার কাছে যাওয়ার সময় (রাতের বৃষ্টির পানিতে পরিত্যক্ত ঘরের দেওয়াল ভিজে যায়) হঠাৎ করে ভেঙে পড়লে সে দেওয়ালের তলে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরির্পোট লেখা পর্যন্ত দুপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া দেওয়াল চাপায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET