, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ॥




ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৩, ১৬:২৯ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে হাসমত হাসু (১২) নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া নামক স্থানে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
নিহত হাসমত হাসু পৌর এলাকার সুজাপুর গ্রামের হোটেল শ্রমিক আইনুল হোসেনের ছেলে। সে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ঘাটপাড়া এলাকায় তারা নতুন বাড়ী করেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় হাসু তাদের নতুন বাড়ী ঘাটপাড় এলাকায় আসেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খেলার সাথীদের সাথে খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ীর পাশে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় গোসল করতে নামলে সাতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসমত হাসুর ভাবি শিরিন আক্তার জানান, স্কুল বন্ধ তাই হাসু বাড়ীর সামনেই খেলছিল। আমি বাড়ীতে কাজ করছিলাম। হঠাৎ শুনতে পাই হাসু নদীর পানিতে ডুবে গেছে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে বাঁচানো সম্ভব হয়নি।সে সাঁতার জানতোনা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহের সুরত হাল করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET