৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • দেনার দায়ে চুকনগর বাজারের ইলেকট্রনিক মিস্ত্রির বিষপানে আত্নহত্যা




দেনার দায়ে চুকনগর বাজারের ইলেকট্রনিক মিস্ত্রির বিষপানে আত্নহত্যা

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২৬, ২৩:৪৬ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেনার দায়ে আইয়ুব আলী মোড়ল (৬৫) নামে চুকনগর বাজারের ইলেকট্রনিক মিস্ত্রি বিষপানে আত্নহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় তিনি বিষপান করেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। তিনি চুকনগর বাজারের ইলেকট্রনিক মিস্ত্রি ও ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর গ্রামের মৃত সিয়াম উদ্দীন মোড়লের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বুধবার সারাদিন দোকানে কাজে ছিলেন। সন্ধ্যায় দোকানের মোড়ল মার্কেটে ইফতার করে বাড়িতে এসে সবার অগোচরে বিষপান করে দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন। এসময় রাত আনুমানিক ৮টার দিকে প্রতিবেশী জনৈক মোঃ মঈন উদ্দিনের উঠানে রাখা খাটের উপর শুয়ে গোঙাতে থাকে। তার গোঙানির শব্দে মোঃ মঈন উদ্দিন ও তার পরিবারের লোকজন ছুটে এসে বিষপানের বিষয়টি বুঝতে পেরে প্রথমে চুকনগর বাজারের স্থানীয় ক্লিনিকে, এরপর কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ হলে রাত আনুমানিক ২টার দিকে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সকাল ৮টার দিকে বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET