শামীম খান, ঝিনাইদহঃ- ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়কের দু,পাশে এক শ্রেনীর অসাধু কাঠ ব্যাবসায়ীকরা আইনের তোয়াক্কা না করে দিঘর্দিন ধরে মহাসড়কের পাশে যত্রতত্র কাঠ রাখছে।
অথচ এই সড়কটি,অতি গুরুুত্বপুর্ন এবং ব্যস্ততম সড়ক। কাঠ রাখার কারনে দুরপাল্লার পরিবহনের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। জন সচেতনার অভাবে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা । পথচারিরা অতিষ্ট হয়ে পড়ছে। শরিফুল জানান আমরা চেয়ারম্যানকে বলেছি যাতে রাস্তার পাশ থেকে কাঠ শরাতে কিন্তু আজানা কারনে আজ পর্যন্ত কোন কাজ হয়নি। সরেজমিনে যেয়ে দেখা যায়, যত্রতত্র কাঠ রাখায়, ঘটছে দুর্ঘটনা। খালি হচ্ছে মায়ের কোল,পঙ্গুত্বের জীবন নিয়ে অনেকের পথ চলতে হচ্ছে। অথচ কর্তৃপক্ষের কোন নজরদারী দেই। এতে করে সাধারন মানুষের মনে মিশ্র প্রতীক্রিয়া দেখাদিতে শুরু করেছে। বৈডাঙ্গা, সাধুহাটি ১২মাইল, সাধুহাটি তেল পাম্প, সাধুহাটি মোড়, ১২মাইল ব্রীজ এলাকায় রাস্তার সাথে কাঠ রেখে সমস্যা সৃষ্টি করছে এসব কাঠ ব্যবসায়ীরা।
এদিকে সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন ,আমি নিজেও বিষয়টি দেখেছি রাস্তার পাশে কাঠ রাখা হচ্ছে। তাছাড়া এলাকাবাসী আমাকে বলেছে। তাদের অভিযোগের কারনে আমি কাঠ ব্যবসায়ীকদের বলেছি কিন্তু তারা কোন খুঠোর জোরে কাঠ রাখছে এমন ব্যস্ততম মহাসড়কে পাশে। আমার মাথাই আসছে না। আমি জেলা প্রশাসক মহাদয়কে বিষয়টি আমলে নিয়ে এই পরিবেশ নষ্ট কারী কাঠ ব্যবসায়ীকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করছি।









