প্রেস বিজ্ঞপ্তিঃ ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর চৌধুরী বাড়ীর মরহুম আলী নেওয়াজ চৌধুরী পঞ্চম পুত্র আবুল কাসেম চৌধুরী (৬০) সোমবার সন্ধ্যা সোয়া ৬ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না…….. রাজিউন)। আগামীকাল (১৫ মে) সকাল ১১ টার সময় মরহুমের জানাযার নামাজ তার নিজ বাড়ীর দরজায় অনুষ্ঠিত হবে। আবুল কাসেম চৌধুরী জাকের পার্টি মহামায়া ইউনিয়নের প্রবীণ সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। জাকের পার্টির এ প্রবীণ নেতার মৃত্যুতে ফেনী জেলা এবং ছাগলনাইয়া উপজেলা জাকের পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে।
Please follow and like us:









