শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি :-
চুয়াডাঙ্গা জেলায় পানিতে ডুবে আজ মঙ্গলবার দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকায় রেল পাড়ায় ও জেলার জীবননগর উপজেলায়।
চুয়াডাঙ্গা শহরের রেল পাড়ার হাসান আলীর ছেলে বাকপ্রতিবন্ধী তাহমিদ (০৮) আজ তাহমিদ তার মায়ের সাথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে তার মা খেয়াল না করার সে পানিতে ডুবে গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রতিবেশিরা পুকুর থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘষণা দেন। বেলা ৪ টার দিকে চুয়াডাঙ্গা জান্নতুল মাওয়া কবরস্থানে মরহুমের জানাজা নামাজ শেষে দাফন কার্য সম্পূর্ণ হয়েছে।
অপরদিকে, জেলার জীবননগর উপজেলায় কোটপাড়ায় আবু তাহের রনির ছেল রায়াহান (০৩) নামের একটি ছেলে আজ বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের ভিতরে পরে ডুবে মারা যায় ঐ পরিবারের লোকজন ছলে খোজাখুজি একপর্যয়ে দেখে পুকুরে পানির ভিতরে ছেলের লাশ। শিশুটির অকালে মৃত্যুতে মহল্লা জুরে বইছে শোকের মাতাম।
সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পৌর কবরস্থানে মরহুমের জানাজা নামাজ শেষে দাফন কার্য সম্পূর্ণ হয়েছে।









